Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

BN DESK
10 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

ফরিদপুরের সালথা উপজেলায় অটোভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাসিবুল মাতুব্বর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর ফুলবাড়িয়া কাজী পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল ওই এলাকার রিপন মাতুব্বরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুলের বাবা ঢাকায় কাজ করেন। মা ও দুই বোনকে নিয়ে সে বাড়িতে থাকত। টানাপোড়নের সংসারে বাড়তি আয়ের আশায় কয়েক মাস আগে কিস্তি তুলে ছেলেকে একটি অটোভ্যান কিনে দেন রিপন মাতুব্বর। প্রতিদিনের মতো বুধবারও হাসিবুল সকালে ভ্যান চালিয়ে ফিরে আসে। পরে দুপুরে অটোভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। দ্রুত উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা-বাবা ও স্বজনরা। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অটোভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার