Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

BN DESK
09 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

প্রায় ছয় লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুন্সিবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, রাঙামাটি জেলার কাউখালী থানার মানিকছড়ি গ্রামের বাত্ত্যা চাকমা (৪০), বাদী চাকমা (৪২), দক্ক চাকমা (৪৫) ও সপ্না দেবী চাকমা (৩৫)।

আজ শনিবার (১৮ অক্টোবর) র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে র‍্যাবের একটি টিম চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বি এম লাইন পরিবহনের একটি বাস থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধার করা মাদকসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

B
BN DESK | 18 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার