Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফাঁড়ির বাথরুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

BN DESK
06 December 2025, 03:33 PM পড়তে ১ মিনিট

খুলনার রূপসায় ফাঁড়ির বাথরুমের সিলিংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফেরদৌস হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার ঘাটভোগ ইউনিয়নে শিয়ালী পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

মৃত ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি উপজেলা ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ফাঁড়িতে ফেরদৌস হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে ফাঁড়ির বাথরুমের ভেতরের সিলিংয়ে সঙ্গে গলায় কাপড় প্যাঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এলাকা: খুলনা রূপসা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ফাঁড়ির বাথরুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার