Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

BN DESK
08 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবি এবং নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ায় প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর ফার্মগেট মোড় অবরোধ করেন তারা। এতে মহাখালী থেকে বিজয় সরণি ও আসাদগেট হয়ে ফার্মগেটগামী সব যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া ফার্মগেট হয়ে বিজয় সরণিগামী সব যানবাহনও আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। ফলে তীব্র ভোগান্তীতে পড়েছেন যাত্রীরা।এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) লড়ির চাপায় রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে সিফাত নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হন। তারপরই নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। 

শিক্ষার্থীদের দাবি, বুধবার প্রশাসনের লোকেরা তাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার ফার্মগেট মোড় অবরোধ করেছেন তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

B
BN DESK | 23 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার