Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ১৭ রেফারি গ্রেপ্তার

BN DESK
09 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্কঃ তুরস্কের ফুটবল অঙ্গনে বড় ধরনের জুয়ার কেলেঙ্কারি ফাঁস হয়েছে। এ ঘটনায় দেশটির প্রসিকিউটররা ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ১৭ জন রেফারি ও তুরস্ক সুপার লিগের ক্লাব আইউপস্পোরের সভাপতি মুরাত ওজকায়া।

ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় জানায়, শুক্রবার ভোরে ইস্তানবুলসহ ১২টি প্রদেশে একযোগে অভিযান চালিয়ে অন্তত ১৮ জনকে আটক করা হয়েছে। রেফারিদের বিরুদ্ধে অভিযোগ ‘দায়িত্বের অপব্যবহার’ ও ‘ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা’।

ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে কাসিমপাসার সাবেক মালিক ফাতিহ সারাচও রয়েছেন। উল্লেখ্য, দুর্নীতির আরেক মামলায় জড়িত থাকার কারণে গত সেপ্টেম্বর থেকেই কাসিমপাসা ক্লাবটি ট্রাস্টির অধীনে রয়েছে।

এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসে গত সপ্তাহে, যখন তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) হঠাৎ করে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িক বরখাস্ত করে। ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানওগ্লু জানান, সরকারি তদন্তে দেখা গেছে ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনেরই অনলাইন বেটিং কোম্পানিতে অ্যাকাউন্ট রয়েছে।

এর মধ্যে ১৫২ জন রেফারি সরাসরি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন, যাদের মধ্যে ৭ জন শীর্ষ পর্যায়ের ও ১৫ জন সহকারী রেফারি। হাজিওসমানওগ্লু আরও জানান, “কিছু রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। একজন রেফারি তো একাই ১৮,২২৭টি ম্যাচে বাজি ধরেছেন।”

ফুটবলে সৎ খেলার ভাবমূর্তি যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে এই কেলেঙ্কারি তুরস্কের ফুটবল অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ১৭ রেফারি গ্রেপ্তার

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার