Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফিলিপাইনে টাইফুন কালমেগিতে মৃতের সংখ্যা বেড়ে ১১৪

BN DESK
07 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ১১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১২৭।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি। মঙ্গলবার (৪ নভেম্বর) ঘণ্টায় প্রায় দেড়শ’ কিলোমিটার গতিবেগে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। যার প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

টাইফুনটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশটির সেবু প্রদেশ। অঞ্চলটিতে ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে বেশিরভাগই পানিতে ডুবে মারা যায়। প্রদেশটিতে এখনও নিখোঁজ ৬৫ জন। সেবুর কাছের প্রদেশ নেগ্রোস অক্সিডেন্টাল থেকে নিখোঁজ আরও ৬২ জন।

ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালানোর পর টাইফুনটি অগ্রসর হচ্ছে। আঘাত হানার পূর্বে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে ভিয়েতনাম ও চীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ফিলিপাইনে টাইফুন কালমেগিতে মৃতের সংখ্যা বেড়ে ১১৪

B
BN DESK | 06 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার