Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফিলিস্তিনকে আরেক ইউরোপের দেশের স্বীকৃতি 

BN DESK
06 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ছোট দেশ সান মারিনো। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এ ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি।

ইরানের সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, লুকা বেক্কারির ভাষ্য অনুযায়ী, ‘আমরা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার’।

সম্প্রতি জাতিসংঘের একটি বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত এই সম্মেলনে প্রথমে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্দোর্রা ও মোনাকো অংশগ্রহণ করে। এর আগে চলতি বছরের ২০ মার্চ মেক্সিকোও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ফিলিস্তিনকে আরেক ইউরোপের দেশের স্বীকৃতি 

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার