Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফুলকপির কাটলেট

BN DESK
03 January 2026, 08:57 PM পড়তে ১ মিনিট

লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিনের একঘেয়ে বিস্কুট বা ভাজাপোড়া থেকে একটু ভিন্ন কিছু চাইলে ফুলকপির কাটলেট হতে পারে দারুণ পছন্দ। বাইরে খাস্তা, ভেতরে নরম স্বাদ আর পুষ্টির চমৎকার মেলবন্ধনে এই কাটলেট মুহূর্তেই মন জয় করে নেয়। সহজ উপকরণ আর ঘরোয়া স্বাদে তৈরি ফুলকপির কাটলেট ছুটির বিকেলের আড্ডাকে করে তুলবে আরও আনন্দময়। রইলো রেসিপি-

উপকরণ

১. ফুলকপি ১টি
২. ডিম ১টি
৩. ময়দা ১/৪ কাপ
৪. হলুদ গুঁড়া সামান্য
৫. পেঁয়াজ কুচি আধা কাপ
৬. কাঁচা মরিচ কুচি স্বাদমতো
৭. ধনিয়া পাতা কুচি ২ চা চামচ
৮. লবণ স্বাদমতো
৯. তেল ভাজার জন্য


যেভাবে তৈরি করবেন

প্রথমে ফুলকপি টুকরা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। এবার পানিতে ১ চিমটি হলুদ দিয়ে ফুলকপির টুকরাগুলো ৫ মিনিট ফুটিয়ে নিন। এবার পানি ঝরিয়ে ফুলকপির সঙ্গে তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে পছন্দ মতো কাটলেট বানিয়ে নিন।

এবার প্যানে তেল দিয়ে অল্প আঁচে ভেজে নিন। বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে পরিবেশন করুন পছন্দমতো পাত্রে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ফুলকপির কাটলেট

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার