Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

BN DESK
07 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন মকবুল হোসেন(৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা। গতকাল সোমবার তার লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ। মকবুল হোসেন উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন দীর্ঘদিন ধরে  ঋণের চাপে ছিল। এ নিয়ে অনেকদিন ধরে পরিবারের সদস্যদের মাঝে দ্বন্দ দেখা দেয়। এরই জেরে গত রোববার বিকেলে সকলের অজান্তে নিজ বসতবাড়ির টয়লেটের ভেতর বাঁশের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। 

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান জানান, পারিবারিক কলহ ও ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে শুনেছি। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) শওকত আলী সরকার জানান, বীরমুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

B
BN DESK | 03 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার