Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফেরিতে চলতে শুরু করল ট্রাক, সামনে থাকা ৪ গাড়ি নিয়ে পড়ল নদীতে

BN DESK
21 December 2025, 01:09 AM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পড়ে গেছে ট্রাকসহ ৫টি গাড়ি। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধলেশ্বরীর মাঝনদীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে মাঝনদীতে আসে। এ সময় হঠাৎ করেই ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায় এবং সামনের দিকে যেতে থাকে। এ সময় সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িসহ ট্রাকটি পানিতে পড়ে যায়। এই ঘটনায় কয়েকজন নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি ছাড়াও এর সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও ভ্যানচালক নিখোঁজ রয়েছেন।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ফেরিতে চলতে শুরু করল ট্রাক, সামনে থাকা ৪ গাড়ি নিয়ে পড়ল নদীতে

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার