Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফেসবুকে ছড়িয়ে পড়া প্রার্থী তালিকাটি ‘ভুয়া’: বিএনপি

BN DESK
10 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী মনোনয়নসংক্রান্ত একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই তালিকাটি ভুয়া বলে জানিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোস্ট করেছে। ফেসবুকে পোস্টকৃত তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তালিকাটি বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। ফেসবুকে পোস্ট করা তালিকাটির বিষয়ে বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

ফেসবুকে ছড়িয়ে পড়া প্রার্থী তালিকাটি ‘ভুয়া’: বিএনপি

B
BN DESK | 30 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার