Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকর্নু

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকর্নু

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে সেবাস্তিয়ান লেকর্নুর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আস্থা ভোটে ফ্রাসোয়া বায়রোকে সরকার প্রধানের পদ থেকে অপসারণের ২৪ ঘন্টা পর, ৩৯ বছর বয়সী সাবেক প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। সেবাস্তিয়ান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দীর্ঘদিনের মিত্র। খবর বিবিসির।

ফ্রান্সের এলিসি প্রাদাস এক বিবৃতিতে বলেছে, ফ্রান্সের পরবর্তী বাজেট গ্রহণের লক্ষ্য নিয়ে সেবাস্তিয়ানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব দেয়া হয়েছে।তার পূর্বসূরি ফ্রাসোয়া বায়রোকে এই বাজেট পরিকল্পনার বিরুদ্ধেই ব্যাপক বিরোধিতার মুখে অচলাবস্থা নিরসনে আকস্মিকভাবে আস্থাভোট আহ্বান করেছিলেন।

এরপর প্রধানমন্ত্রীকে উৎখাত করা এবং তার সংখ্যালঘু সরকারকে টেনে নামাতে পার্লামেন্টে ভোট হয়। এমপিদের ৩৬৪-১৯৪ ভোটে হেরে যান বায়রু।

বায়রু প্রেসিডেন্টে কাছে গিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। যার ফলে সেবাস্তিয়ান লেকর্নুর ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়।

লেকর্নু সামাজিকমাধ্যমে লিখেছেন, প্রেসিডেন্ট তাকে একটি স্পষ্ট নির্দেশনাসহ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। আমার দায়িত্ব হবে আমাদের স্বাধীনতা ও শক্তি রক্ষা করা, ফরাসি জনগণের সেবা করা এবং দেশের ঐক্যের জন্য রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত করা।’

নতুন প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক কাজ হবে ফ্রান্সের ক্রমবর্ধমান সরকারি ঋণের বোঝা মোকাবেলা করা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকর্নু

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার