Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

BN DESK
11 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারী ১৩৭ জন অধিকারকর্মীকে ইসরায়েল থেকে তুরস্কে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী তাদের আটক করে জোরপূর্বক ইসরায়েলে নিয়ে গিয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, এই অধিকারকর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের ৪০টির বেশি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশে রওনা হয়েছিল। এসব নৌযানে বিভিন্ন দেশের প্রায় ৫০০ নাগরিক ছিলেন।

গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগেই নৌবহরটিতে হস্তক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। সেদিনই কয়েকটি নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। পরের দিন একটি ছাড়া সব নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। শুক্রবার সবশেষ নৌযান ম্যারিনেটও আটক করে ইসরায়েলি বাহিনী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

B
BN DESK | 05 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার