Logo
ট্রেন্ডিং: বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে মিসিসিপিতে ভয়াবহ বন্দুক হামলায় শিশুসহ নিহত ৬ পাবনার ভাঙ্গুড়ায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অনশন গৃহবধূর রোজেনিয়রের স্বপ্নময় শুরু, প্রতিপক্ষে জালে ৫ গোল চেলসির

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে ভয়ংকর কিশোর গ্যাংয়ের নির্যাতন, হামলা-মামলা ও হুমকি-ধামকিতে প্রায় ৫০ পরিবারের লোকজন চরম আতংকের মধ্যে দিনযাপন করছে। এই কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার গোসাইবাড়ি কলেজপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় আধাঘন্টা ব্যাপী কর্মসূচিতে এলাকার শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, কলেজ পাড়ার শহিদুল ইসলাম, আব্দুল লতিফ, রফিকুল ইসলাম, শামসুল আলম, ইজ্জত আলী, শাপলা খাতুন, নাছিমা বেগম, ফুলেরা খাতুন, আবেদা খাতুন প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, কলেজপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের নির্যাতন বৃদ্ধি পেয়েছে। গত ১১ সেপ্টেম্বর কলেজ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তারা হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি।

এ ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। তারা প্রতি রাতেই বাড়ি বাড়ি এসে নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে। তাদের ভয়ে চরম নিরাপত্তায় আছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেও বিচার পাওয়া যাচ্ছে না। 

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার