Logo
ট্রেন্ডিং: ব্র্যাক ব্যাংকের ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ পাবে মেডবক্সের ফার্মেসি উদ্যোক্তারা জিকিরের অবাক করা ১০ উপকার দ্বিতীয় দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

বগুড়ার পর রাজশাহীতেও এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ বৃষ্টিতে পণ্ড 

R
নিজস্ব প্রতিবেদক
04 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট
বগুড়ার পর রাজশাহীতেও এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ বৃষ্টিতে পণ্ড 

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির প্রথম দিন রোববার (১৪ সেপ্টেম্বর) বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয়। আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে হবে বলে ঠিক করা হয়। তবে তাতেও লাভ হয়নি। বৃষ্টিতে রাজশাহী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া ঢাকা ও বরিশালের মধ্যকার সোমবার সকালের ম্যাচও পরিত্যক্ত হয়েছে।

প্রাথমিক সূচিতে ঢাকা-বরিশাল ম্যাচটি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচটি আগেভাগেই সরিয়ে আনা হয়েছিল রাজশাহীতে। সেখানেও প্রকৃতির ইতিবাচক সাড়া মেলেনি। তাই মোসাদ্দেক হোসেন সৈকত, জিসান আলম, সালমান হোসেন ইমনদের আর মাঠে নামা হয়নি। ফলে দর্শকদের সঙ্গে হাসি-ঠাট্টা করেই সময় কাটান তারা। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের শুরু থেকেই দেখা যাচ্ছে বৃষ্টির বাধা। উদ্বোধনী ম্যাচে ৫ ওভার করে খেলতে পারে রাজশাহী ও ঢাকা মেট্রো। এরপর বৃষ্টিতে ভেসে যায় সিলেট-রংপুর ম্যাচ। রাজশাহীর মাঠে সোমবার দুপুর ২টায় খুলনা ও চট্টগ্রামের মাঝে খেলা রয়েছে। আপাতত রাজশাহীতে বৃষ্টি নেই। তাই ম্যাচটি হওয়ার কিছু হলেও আশা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বগুড়ার পর রাজশাহীতেও এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ বৃষ্টিতে পণ্ড 

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার