Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে শজিমেক হাসপাতালে সাবেক এমপি লালু

R
নিজস্ব প্রতিবেদক
08 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে শজিমেক হাসপাতালে সাবেক এমপি লালু

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদেরকে দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীরা হলেন শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার গ্রামের মোছা. সরিফা বেগম, গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামের দোলা প্রামানিক, শাজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রামের শ্রমিকদল নেতা আবু তালেব হান্নান, গাবতলীর পশ্চিম মহিষাবান গ্রামের মোছা. রাবেয়া বেগম, বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের নুরুল ইসলাম, ধুনট উপজেলার বড়িয়া গ্রামের আব্দুল লতিফ সরকার, বালিয়াদীঘি ইউনিয়নের দয়ারামপুর গ্রামের আবু শাহীন, সারিয়াকান্দি উপজেলার নিউ সোনাতলা গ্রামের তবিবর রহমান, শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান পুটু, বগুড়া সদর উপজেলার নামুজা গ্রামের নাদিম হোসেন।

এ সময় হেলালুজ্জামান তালুকদার লালুর সঙ্গে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, বিএনপি নেতা আসাদুজ্জামান অটল, যুবদল নেতা আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজুল ইসলাম সবুজ, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন প্রমুখ।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে শজিমেক হাসপাতালে সাবেক এমপি লালু

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার