Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় দু’টি আসন থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

BN DESK
21 December 2025, 11:14 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসন থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। 

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন-এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি জিএম সিরাজ, বগুড়া শহর বিএনপি’র সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল উপস্থিত ছিলেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বগুড়ায় দু’টি আসন থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার