Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

BN DESK
03 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

বগুড়ার গাবতলী উপজেলায় বাগবাড়ী পুলিশ ফাঁড়ি রোডে ডা. মামুন টাওয়ারে ‘বাগবাড়ী উপশাখা’ নামে সোনালী ব্যাংক পিএলসির একটি উপশাখা যাত্রা শুরু করেছে। ২৮ সেপ্টেম্বর রবিবার গাবতলী শাখার নিয়ন্ত্রণাধীন এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস বগুড়ার জিএম মো. রশিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ। আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় রাজনীতিবিদ, উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাসহ গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এদিকে, উপশাখা উদ্বোধন শেষে জিএম অফিস বগুড়ার আয়োজনে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জিএম অফিস বগুড়ার আওতাধীন সকল প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং সকল শাখা ম্যানেজার অংশ নেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

বগুড়ায় সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার