Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই

BN DESK
09 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ‘কিছু কিছু গণমাধ্যম ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে বলে খবর প্রকাশ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার কোনো আশঙ্কা নেই।’

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি হয়েছে- এমন সংবাদ দুপুর থেকে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওইসব প্রতিবেদনে মার্কিন নৌ-বাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বরাতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অবস্থান করছে।

এ বিষয়ে জানতে চাইলে আবুল কালাম মল্লিক বলেন, অঞ্চলভেদে আবহাওয়া সংক্রান্ত পরিভাষাগুলো ভিন্ন হতে পারে। উদাহরণ হিসেবে তিনি বলেন, উত্তর আটলান্টিক অঞ্চলে তৈরি হওয়া ঝড়কে হারিকেন বলা হয় কিন্তু আমাদের অঞ্চলে বলা হয় সাইক্লোন। একইভাবে আমাদের এখানে আবহাওয়া পরিস্থিতি বর্ণনার কিছু আলাদা ক্যাটাগরি আছে। তারা যে সতর্কবার্তা প্রকাশ করেছে সেটা হয়তো আক্ষরিক অনুবাদ করলে ‘ঘূর্ণিঝড়’ দাঁড়ায়, কিন্তু তাতে প্রকৃত অবস্থা বুঝায় না। এজন্য আবহাওয়া সংক্রান্ত পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান তিনি। পাশাপাশি জোর দিয়ে বলেন, এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো আশঙ্কা নাই।

এর আগে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে, বিকাল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সারা দেশে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ে ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে।

এতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসেরও আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে ভারি বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার