Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বঙ্গোপসাগরে নৌবাহিনীর মহড়ার শেষ দিনে যোগ দিয়েছেন ৪ উপদেষ্টা

BN DESK
30 November 2025, 01:20 PM পড়তে ১ মিনিট

সমুদ্র সীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যুদ্ধক্ষেত্রে সামরিক সক্ষমতা প্রদর্শনে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার পাঁচ দিনের এ সামরিক মহড়ার শেষ দিন।

আজ সকাল থেকে চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোটসহ বিভিন্ন যুদ্ধ জাহাজ মহড়ায় অংশ নিয়েছে। এছাড়া নৌ বাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট,  হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়াডস্ এই মহড়ায় অংশ নিয়েছে।এদিকে, মহড়ায় যোগ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আহসান অংশ নিয়েছেন।  নৌ বাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে মহড়ায় বিভিন্ন নৌ রণকৌশল প্রত্যক্ষ করছেন।

সমাপনী দিনের মহড়ায় জাহাজ থেকে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লাঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, এ্যান্টি এয়ার র‌্যাপিড ওপেন ফায়ার, রকেট ডেপথ্ চার্জ ফায়ার, ইউএবি অপারেশন, নৌকমান্ডোদের সার্চ এন্ড সিজার ও নৌ যুদ্ধের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বঙ্গোপসাগরে নৌবাহিনীর মহড়ার শেষ দিনে যোগ দিয়েছেন ৪ উপদেষ্টা

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার