ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বদরুদ্দীন উমরের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে রাখা হয়।
মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিএনপি, বাম দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর জানাজা শেষে বিশিষ্ট রাজনীতিক, লেখক, চিন্তাবিদ বদরুদ্দীন উমরকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
লেখক ও বামপন্থি রাজনীতিক বদরুদ্দীন উমর (৯৪) রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।