Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যায় সন্দেহভাজন হোটেল কর্মী বাগেরহাট থেকে আটক

BN DESK
12 January 2026, 01:43 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১২ জানুয়ারি) সকালে এক বার্তায় র‌্যাব সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়।এর আগে, গত ১০ জানুয়ারি ওই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহতের বড় বোন শোভা জানিয়েছিলেন, ১০ জানুয়ারি দুপুর দেড়টার দিকে বাসা থেকে জিমে যান তিনি। বাসায় ফিরে ছোট বোন লিলিকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে মাথায় আঘাত পেয়েছে ভাবলেও পরে হিজাব খুলে দেখেন গলায় রশি প্যাঁচানো এবং গলা বঁটি দিয়ে কাটা।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যায় সন্দেহভাজন হোটেল কর্মী বাগেরহাট থেকে আটক

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার