Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বরশি দিয়ে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
08 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

ঝিনাইদহে খালের পানিতে ডুবে লামিম হোসেন (৫) ও আপন হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে ওই দুই শিশু খালের পানিতে ডু্বে যায়। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দোগাছী গ্রামের খালে এ ঘটনা ঘটে।

মৃত শিশু লামিম হোসেন দোগাছী গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং আপন হোসেন পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের ছেলে।

লামিমের বাবা রিপন মন্ডল জানান, সকালে লামিম ও আপন দুই ভাই মিলে গ্রামের খালে ছিপ/বরশি নিয়ে খালে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে তারা খালের পানিতে পড়ে যায়। এ সময় খালের পানির স্রোতে তারা ভেসে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। পরে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে বুঝে দেওয়া হয়েছে। বিকেলে মরদেহ দাফন করা হবে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বরশি দিয়ে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 27 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার