Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বরিশালে কোস্ট গার্ড ও মৎস্য কর্মকর্তার ওপর হামলা

BN DESK
11 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর মা ইলিশ সংরক্ষণ অভিযানে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সদস্যদের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মেঘনা নদীর আলীগঞ্জ অংশে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম। 

তিনি জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার জন্য প্রতিদিনের মতো টহলে বেড় হই। কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযানে আমাদের ওপর জেলেরা দা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। 

আমিসহ কোস্টগার্ডের কয়েকজন সদস্য আহত হয়েছি। ক্ষতিগ্রস্ত হয় মৎস্য বিভাগের একটি স্পিড বোট। এ ঘটনায় হামলাকারীদের মধ্য থেকে ৭ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয় ৫ হাজার মিটার অবৈধ জাল।

আটকরা হলেন, হিজলার বাসিন্দা জীবন, আব্দুর রহিম, মিরাজ, সাদ্দাম, রায়হান, বরকত উল্লাহ, সুজন। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

এলাকা: বরিশাল হিজলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

বরিশালে কোস্ট গার্ড ও মৎস্য কর্মকর্তার ওপর হামলা

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার