Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বরিশালে পাহারাদারদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৬ দোকানে ডাকাতি

BN DESK
10 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে সশস্ত্র একদল ডাকাত পাহারাদারদের বেঁধে রেখে অন্তত ছয়টি দোকানে ডাকাতি চালায়। এর মধ্যে রয়েছে তিনটি স্বর্ণের দোকান, একটি মোবাইল ব্যাংকিং ও ইলেকট্রিক সামগ্রীর দোকান এবং একটি মুদি দোকান।

বাজারের ব্যবসাীরা জানান, ডাকাতরা দোকানগুলোর তালা ভেঙে ভেতরে ঢুকে কোটি টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয় বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাফপ্যান্ট পরিহিত ১৫–২০ জনের একটি ডাকাত দল রাত আনুমানিক ৩টার দিকে বাজারে ঢুকে অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।

এরপর তারা একে একে দোকানগুলোর তালা ভেঙে ডাকাতি চালায়। ব্যবসায়ীরা ধারণা করছেন, ডাকাতদের লুটের পরিমাণ আনুমানিক ২ থেকে ৩ কোটি টাকার মতো।

ফেন্সি জুয়েলার্স’এর মালিক সঞ্জয় রায় বলেন, ‘আমার সহায় সম্বল যা ছিলো, আজ সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানে ক্রয়কৃত স্বর্ণ এবং গ্রাহকদের বন্ধকী স্বর্ণ ছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়।

নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক মো. হাবিবুর রহমান জানান, ডাকাতির পর বাজারের ব্যবসায়ীরা এখন আতঙ্কে রয়েছেন। আমরা দ্রুত নিরাপত্তা জোরদার এবং ডাকাতদের গ্রেফতারে দাবি জানাই। 

খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদের দ্রুত চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

এলাকা: বরিশাল গৌরনদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

বরিশালে পাহারাদারদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৬ দোকানে ডাকাতি

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার