Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বরিশালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

BN DESK
19 January 2026, 04:59 PM পড়তে ১ মিনিট

বরিশালের হিজলা উপজেলায় নৌকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৯ জানুয়ারি) ভোরে বড় জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের আজিজ সিকদারের মাছঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নদীর তীরে ভেড়ানো একটি নৌকা থেকে এক যুককের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখমের চিহ্নও দেখা গেছে। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতক্ষ্যদর্শী জেলে জালাল রাঢ়ী বলেন, ছেলেকে নিয়ে মাছ শিকার করে নদীর ঘাটে ফিরেছি। এ সময় বাঁধের বস্তার ওপর এক ব্যক্তির গলা কাটা লাশ পড়ে থাকতে দেখি।

তার গলা থেকে অঝোরে রক্ত ঝরছিল। এটা দেখার পরে আমি অচেতন হয়ে পড়ি। এরপর কী হয়েছে আমার জানা নেই।

সিআইডি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলেও তারা ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি বলে পরিদর্শক গৌতম জানিয়েছেন।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

বরিশালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

B
BN DESK | 19 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার