Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বরিশালে যুবলীগ নেতা নয়ন গ্রেপ্তার

BN DESK
17 December 2025, 07:29 PM পড়তে ১ মিনিট

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নয়ন বৈষ্ণব ভোলা বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খাঁন এ তথ্য জানান। 

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাকাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যতীশ চন্দ্র বৈষ্ণবের ছেলে নয়ন বৈষ্ণব ভোলাকে গ্রেপ্তার করেছে।

থানা পুলিশ সূত্র জানায়, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারি থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার যুবলীগ সভাপতি নয়ন বৈষ্ণব ভোলাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 
এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

বরিশালে যুবলীগ নেতা নয়ন গ্রেপ্তার

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার