Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

BN DESK
14 December 2025, 10:46 AM পড়তে ১ মিনিট

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, এ হামলায় তিনজন নারী সেনাসদস্যসহ আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন। নিহতদের তিনি ‘বীর শান্তিরক্ষী’ আখ্যা দিয়ে বলেন, জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে তাদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

তারেক রহমান নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, একজন সেনা কর্মকর্তার সন্তান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, সাহস ও আত্মত্যাগ তাকে সবসময় অনুপ্রাণিত করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার