Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

BN DESK
15 January 2026, 10:00 PM পড়তে ১ মিনিট

নিরাপত্তা শঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (আইসিসি)। আইসিসির অনুরোধের পরও নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। এ কারণে আইসিসি সরাসরি আলোচনার জন্য বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, 'আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকু জানি, আমাকে আমিনুল সাহেব জানিয়েছেন, যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশ কথা বলার জন্য। আমরা আমাদের অবস্থান থেকে সরার সুযোগ নেই।' 

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বিসিবিকে অনুরোধ জানায় আইসিসি। তবে বিসিবি সাফ জানিয়ে দেয়, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার