Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাংলাদেশ আর্মি বিচারের পক্ষে : সেনাসদর

BN DESK
09 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ আর্মি বিচারের পক্ষে বলে জানিয়েছে সেনাসদর। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকব।

তিনি বলেন, ‘কেউ বলতে পারবে না আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছে, কোনো ডকুমেন্ট চেয়েছে, কাউকে হাজির করতে বলেছে, হাজির করিনি। গুম কমিশনের সঙ্গে আমাদের অনেক বৈঠক হয়েছে, যেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম।

প্রসিকিউশনের সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে।’তিনি আরো বলেন, ‘আর্মি গুম কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে, এখনো করে যাচ্ছি। গত বৃহস্পতিবারও আমরা কিছু ডকুমেন্ট পাঠিয়েছি। কমিশনকে যেটুকু সাহায্য করার, আমরা অবশ্যই করছি।

একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি—বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে, সেটার পক্ষে আমরা থাকব। ইনসাফ নো কমপ্রোমাইজ উইথ ইনসাফ।সব অপরাধের বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে সেনাবাহিনী।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বাংলাদেশ আর্মি বিচারের পক্ষে : সেনাসদর

B
BN DESK | 11 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার