Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাংলাদেশ এখনও পুরোপুরি নারীবান্ধব নয়: উপদেষ্টা শারমীন

BN DESK
13 January 2026, 10:20 PM পড়তে ১ মিনিট

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বাংলাদেশ এখনো কাঠামোগতভাবে নারীবান্ধব রাষ্ট্র নয়। বহু ক্ষেত্রে আমরা এখনও নারীবিদ্বেষী সামাজিক ও রাজনৈতিক কাঠামোর মধ্যেই আটকে আছি বলে মন্তব্য করেছেন ।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নারী প্রার্থীদের সমস্যা সমাধানে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

শারমীন মুরশিদ আরও বলেন, দয়ার ওপর রাজনীতি টিকবে না; রাজনৈতিক দল নারীদের জায়গা না দিলে তাদের নিজেরাই তা তৈরি করতে হবে। তিনি সমান নির্বাচনী সুযোগ ও নারী প্রার্থীদের জন্য ক্যাম্পেইন ফান্ডের প্রয়োজনীয়তাও জোর দিয়েছেন।

তিনি বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ এখনও সংকটময় অবস্থায় রয়েছে। ১৯৫৪ সালের নির্বাচনে নারীরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করলেও ২০২৫ সালে আমরা এখনো সংরক্ষিত আসন বা মনোনয়ন নিয়ে তর্ক করছি, যা প্রগতি নয় বরং পশ্চাৎগমন।

শারমীন মুরশিদ বলেন, সংরক্ষিত আসন থেকে কেউ প্রকৃত নেতা হয়ে ওঠে না; অধিকার নিতে হয়, নিজের জায়গা তৈরি করতে হয়। তিনি নারীদের জন্য রাষ্ট্রীয়ভাবে নির্বাচনী প্রচার তহবিলের প্রস্তাব দিয়েছেন, যা বিদ্যমান অসমতা দূর করতে সাহায্য করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বাংলাদেশ এখনও পুরোপুরি নারীবান্ধব নয়: উপদেষ্টা শারমীন

B
BN DESK | 13 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার