Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

BN DESK
10 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ মাসে শুরু হতে যাওয়া দ্বিপক্ষীয় সিরিজের সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আগের সূচি অনুযায়ী একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিতে পরিবর্তন এনেছে বিসিবি। একদিন করে পিছিয়ে ম্যাচ তিনটি হবে।

নতুন সূচি অনুযায়ী দ্বিতীয় ওয়ানডে হবে ২১ অক্টোবর। দ্বিতীয়টি হওয়ার কথা ছিল ২০ অক্টোবর। আর ১৮ অক্টোবর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের শেষটি আগের মতোই ২৩ অক্টোবর। সব ম্যাচ হবে মিরপুরে বেলা দেড়টায়।

অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজটি হবে চট্টগ্রামে। সিরিজটির তিন ম্যাচ হওয়ার কথা ছিল ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। তবে নতুন সূচি অনুযায়ী এখন ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে। সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

দ্বিপক্ষীয় সিরিজটি খেলতে ১৫ অক্টোবর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার