Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

BN DESK
03 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

২০২৩ সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।

সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করা আইরিশদের বিপক্ষে ১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

 

দ্বিতীয় টেস্ট ম্যাচটি ১৯ নভেম্বর থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজটি দিয়েই বিশেষ এক মাইলফলকে নাম লেখাবেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ইনজুরিমুক্ত থেকে দুটি ম্যাচ খেলতে পারলেই তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেলার ঐতিহাসিক কীর্তি গড়বেন।

টেস্ট সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

B
BN DESK | 02 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার