Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের সূচি ঘোষণা

BN DESK
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট
বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বছর শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের লড়াই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো আয়োজন করা হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে, যেটি আগে পরিচিত ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নামে।

সিরিজের সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এরপর দ্বিতীয় ম্যাচ ২০ অক্টোবর এবং তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে, যেখানে ২৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর।

এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দুই দলই। কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপের আগে এটিই শেষ সুযোগ দল গুছিয়ে নেওয়ার, সমন্বয় পরখ করার এবং কৌশল ঝালিয়ে নেওয়ার।

এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে মোট ৪৭ বার। এর মধ্যে ২৪ ম্যাচে জিতেছে ক্যারিবীয়রা, আর ২১ ম্যাচে জয় বাংলাদেশের। দুই ম্যাচের কোনো ফল হয়নি। টি-টোয়েন্টিতে দুই দলের লড়াই হয়েছে ১৮ বার। ৯ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের, ৮ ম্যাচে জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের সূচি ঘোষণা

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার