Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্বাক্ষর

BN DESK
07 January 2026, 09:55 PM পড়তে ১ মিনিট

সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও সরকারি দায়িত্ব পালনের জন্য সাশ্রয়ী আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে বুধবার এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

দুই বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে সেনাসদর দপ্তরে এই সমঝোতাপত্র স্বাক্ষর হয়। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার দেসালেগন মোল্লা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন।

চুক্তি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তুলনামূলকভাবে কম ভাড়ায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বারা পরিচালিত বিদ্যমান রুটের বাইরের গন্তব্যগুলোতে প্রশিক্ষণ ও অন্যান্য সরকারি কাজে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সেবা নিতে পারবেন।

এই ব্যবস্থা ভ্রমণ ব্যয় কমানোর পাশাপাশি সেনা সদস্যদের কম খরচে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিমানসংস্থার সেবা গ্রহণের সুযোগ দেবে। চুক্তিটি বিদেশে দায়িত্ব পালন ও মিশন মোতায়েনের সময় গতিশীলতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে; পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উন্নত পরিচালন দক্ষতা ও সামগ্রিক সক্ষমতায় অবদান রাখবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্বাক্ষর

B
BN DESK | 07 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার