Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাউফলে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

BN DESK
07 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে আরিফ হোসেন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজার সংলগ্ন বুলু গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতর বাবা সোহাগ হোসেন হাওলাদার বলেন, সকালে আরিফ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি এখনও জানা যায়নি, খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এলাকা: পটুয়াখালী বাউফল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

বাউফলে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার