Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাউফলে পুলিশের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

R
নিজস্ব প্রতিবেদক
09 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট
বাউফলে পুলিশের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে ১০ বছরের শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমানের বিরুদ্ধে।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ওই শিশুকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের ৫ম শ্রেণির শিক্ষার্থী হামিম (১০) মোবাইল ফোনে খেলার ছলে ভিডিও ধারণ করলে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তার কাছ থেকে ফোনটি ছিনিয়ে নেন এবং কানে কয়েকটি চড় মারেন। এতে শিশুটি আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে।

শিশুর বাবা কবির মোল্লা জানান, পুলিশের হুমকির ভয়ে তারা বিষয়টি গোপন করেছিলেন। কিন্তু শনিবার রাতে ছেলের তীব্র ব্যথা শুরু হলে বাধ্য হয়ে হাসপাতালে আনেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে মারধরের পর পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হলে গ্রামবাসীর বাধার মুখে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত এসআই মাসুদুর রহমান বলেন, জমাজমি সংক্রান্ত ঘটনায় সেখানে গেলে শিশুটি আমাদের ভিডিও করছিল। মারধরের অভিযোগ সঠিক নয়, শুধু মোবাইল ফোনটি নিয়েছি।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান বলেন, শিশুটির কানে আঘাতজনিত ব্যথা রয়েছে, তাকে নাক-কান-গলা বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনার বিষয়ে এসআই মাসুদুর রহমানের সঙ্গে কথা হয়েছে। সে স্বীকার করেছে, শিশুটির মাথা ধরে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

এলাকা: পটুয়াখালী বাউফল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

বাউফলে পুলিশের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার