Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাগেরহাটে গাড়িচাপায় তরুণীর মৃত্যু

BN DESK
15 December 2025, 10:20 PM পড়তে ১ মিনিট

বাগেরহাটের মোল্লাহাটে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়িচাপায় নিরা বেগম (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জয়ডিহি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরা বেগম মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের ফরহাদ মোল্লার মেয়ে। তার স্বামীর নাম নাজির শেখ বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ করে নিরা বেগম সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মোল্লাহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বাগেরহাটে গাড়িচাপায় তরুণীর মৃত্যু

B
BN DESK | 15 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার