Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাগেরহাটে মাছের ঘেরে মিলল ৫ বছরের শিশুর মরদেহ

BN DESK
09 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ নিখোঁজ নয়ন শিকদার (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে।

আজ শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার সুড়িগাতী গ্রামের শান্ত হালদারের মৎস্য ঘেরের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নয়ন শিকদার সুড়িগাতী গ্রামের মোশারফ শিকদারের ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নয়ন শিকদারের নানা মাহাবুব মৃধা বলেন, ‘শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে আমার নাতি নয়ন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে ফারজানা সন্ধ্যায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে সুড়িগাতি গ্রামের আকাশ হালদার তার চাচা শান্ত হালদারের ঘেরে কাজ করতে যায়। এ সময় শান্তর ডাকচিৎকারে নয়নের পরিবারের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, শিশু নয়ন শিকদারের মরদেহ উদ্ধার করে জিডি মূলে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বাগেরহাটে মাছের ঘেরে মিলল ৫ বছরের শিশুর মরদেহ

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার