Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাগেরহাটে শেখ হাসিনার ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

BN DESK
13 November 2025, 05:39 PM পড়তে ১ মিনিট

বাগেরহাটে জুলাই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে পৃথক পৃথক স্থানে বিক্ষোভ মিছিল-সমাবেশে করেছে বিএনপি ও জামায়াত।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের উদ্যোগে বাগেরহাট-খুলনা মহাসড়কের মাজার মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাজার মোড়ে প্রতিবাদ সভা করেন।

স্থানীয় বিএনপির সভাপতি শেখ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম,সদর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলামসহ আরও অনেকে।

এদিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা জামায়েতের যুব বিভাগের প্রধান ও জামায়াতের মনোনিত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাতের নেতৃত্বে।

বক্তারা জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দিতে হবে। কোথাও কোন প্রকার বিশৃংখলা করা হলে ব্যবস্থা নেওয়ার জন্য নেতার্মীরা মাঠে থাকবে।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বাগেরহাটে শেখ হাসিনার ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

B
BN DESK | 13 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার