Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাবুবাজারে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

BN DESK
23 December 2025, 12:39 PM পড়তে ১ মিনিট

রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ৬ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট কাজ করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বাবুবাজারে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার