Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিএনপিই হচ্ছে সংস্কারের জন্মদাতা : মির্জা ফখরুল

BN DESK
09 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ বলছে বিএনপি সংস্কার মানে না। আসলে বিএনপিই হচ্ছে সংস্কারের জন্মদাতা। 

আজ রোববার (১২ অক্টোবর) রাজধানীর ডিআরইউ মিলনায়তনে এক ‘স্মরণসভা’য় তিনি এসব কথা বলেন। ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। তিনি বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবের পতনের পর শহীদ জিয়াউর রহমান একদলীয় শাসন সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি দেশকে নতুন পথে নিয়ে গিয়েছিলেন। এখন তারেক রহমানের ৩১ দফার কর্মসূচিতে সেই সংস্কারের পূর্ণ রূপরেখা বিদ্যমান।

তিনি বলেন, আমরা সব সময়ই সংস্কারের পক্ষে। যারা বলতে চান আমরা সংস্কারের বিপক্ষে, তারা অপরাজনীতি করছেন। মির্জা ফখরুল বলেন, যে কেয়ারটেকার সরকার নিয়ে এতোকিছু সেটিও আমরাই প্রবর্তন করেছি। প্রতিদিন নানা গুজব ছড়ানো হচ্ছে-এ অভিযোগ করে তিনি বলেন, আমার বিশ্বাস এ দেশের মানুষ কখনো ভুল করেন না। তারা সব সময় সঠিক পথে এগিয়ে যায়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

বিএনপিই হচ্ছে সংস্কারের জন্মদাতা : মির্জা ফখরুল

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার