Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

BN DESK
26 December 2025, 11:27 AM পড়তে ১ মিনিট

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে বিএনপি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এ দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

B
BN DESK | 26 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার