Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

BN DESK
10 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

তবে প্রকাশিত তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম অন্তর্ভুক্ত হয়নি।

রুমিন ফারহানার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে দলের পক্ষ থেকে ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন খালি রাখা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক তালিকা ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসন থেকে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়াই করবেন ঠাকুরগাঁও-১ আসন থেকে। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-২, ড. আব্দুল মঈন খান নরসিংদী-২, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, মির্জা আব্বাস ঢাকা-৮, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা-৩, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে লড়বেন।

এ ছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-১ আসনে লড়বেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

B
BN DESK | 03 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার