Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিএনপি’র অঙ্গীকার কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দিবো না : মির্জা ফখরুল

BN DESK
28 December 2025, 05:41 PM পড়তে ১ মিনিট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি’র অঙ্গিকার কুরআন সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দিবো না। কিন্তু কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, আমরা নাকি কুরআন সুন্নার আলোকে থাকতে চাই না। কিন্তু আমরা সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি।

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশ এখন একটা ক্রান্তিকাল সময় পার করছে, দেশকে অস্থিতিশীল করতে কিছু লোক পেছন থেকে কাজ করছে। এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ঐক্য নষ্ট হলে দেশর ক্ষতি হবে। তাই তিনি সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাশ করেছিল, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আলেম ওলামাদের জঙ্গি বলে ভয়ভীতি দেখানো হতো, ধরে নিয়ে যাওয়া হতো। সেই সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

বিএনপি’র অঙ্গীকার কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দিবো না : মির্জা ফখরুল

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার