Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিএনপি’র যে প্রার্থীর বিপক্ষে লড়বেন তাসনিম জারা

BN DESK
10 December 2025, 03:06 PM পড়তে ১ মিনিট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। ঢাকা-৯ আসন থেকে লড়বেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

আজ বুধবার (১০ ডিসেম্বর) দলের অস্থায়ী কার্যালয়ে এনসিপি’র মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে দলটি। প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে এনসিপি। ঢাকা-৯ সংসদীয় আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি’র প্রার্থী হাবিবুর রশিদ।

গত ৪ ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।

এদিকে এনসিপির ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, রংপুর-৪ আসন থেকে লড়বেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে শাপলা কলি প্রতীকে লড়বেন। অন্যদিকে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

বিএনপি’র যে প্রার্থীর বিপক্ষে লড়বেন তাসনিম জারা

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার