Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: খোকন

BN DESK
16 November 2025, 05:06 PM পড়তে ১ মিনিট

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয় সেটি অক্ষরে অক্ষরে পালন করে। জনগণের আমানতের কোনো খেয়ানত হবে না এ বিষয়ে আমরা আশ্বস্ত করতে পারি। আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী।’

আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে নরসিংদী-১ আসনের করিমপুর বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করি আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন, জনগণ কখনো ভুল করে না। জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনে অংশ নেবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশে হবে। এ নির্বাচন পিছিয়ে দেওয়ার শক্তি কারো নেই। যারা অযৌক্তিক দাবি তোলে তারা আসলে বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা করছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর খায়রুল কবির খোকন নির্বাচনি এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করেছেন। গণসংযোগে জেলা বিএনপি, শহর বিএনপি, করিমপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: খোকন

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার