Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিএনপি ক্ষমতায় গেলে কৃষিভিত্তিক শিল্পায়ন করা হবে : মির্জা ফখরুল

BN DESK
26 January 2026, 03:36 PM পড়তে ১ মিনিট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দেশের কৃষি এখনো সঠিকভাবে হয়নি। আমাদের জেলার কৃষকরা সবচেয়ে বেশি অসহায়। আমরা ক্ষমতায় গেলে কৃষি ভিত্তিক শিল্পায়ন করতে চাই।

আজ সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে বেগুনবাড়ি ইউনিয়নের বেগুনবাড়ি বাজার এলাকায় নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন। এসময় মির্জা ফখরুল বলেন, বয়স ৭৯ হলেও সাহস আছে জনগণের জন্য কাজ করার। ছাত্রদের তাড়া খেয়ে শেখ হাসিনা পালাইছে। নেতাকর্মীরা এখন বিপদে। যারা পালায় তাদের আমরা চাই না। অনেক ছাত্রের রক্তের বিনিময়ে আমরা ভোট দেয়ার অধিকার পেয়েছি।

কৃষি নিয়ে তিনি বলেন, আমাদের দেশের কৃষি এখনো সঠিকভাবে হয়নি। আমাদের জেলার কৃষকরা সবচেয়ে বেশি অসহায়। আমরা ক্ষমতায় গেলে কৃষি ভিত্তিক শিল্পায়ন করতে চাই। তিনি বলেন, শুধু বিএ পাস করলেই হবে না। টেকনিক্যাল ট্রেনিং নাও, বিদেশে ভুরিভুড়ি চাকরি অপেক্ষা করছে।

মির্জা ফখরুল বলেন, ১৫ বছর মত প্রকাশের সুযোগ পাইনি, এবার পেয়েছি। যারা ভোট দিতে চেয়েছে তাদের মামলা দিয়ে জেলে দিতো আওয়ামী লীগ।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

বিএনপি ক্ষমতায় গেলে কৃষিভিত্তিক শিল্পায়ন করা হবে : মির্জা ফখরুল

B
BN DESK | 26 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার