Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম

BN DESK
09 January 2026, 09:24 PM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম।

শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী নাজিমুদ্দিনকে এ দায়িত্ব দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নাজিমুদ্দিন কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন- এমন প্রত্যাশা দলীয় নেতৃত্বের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে দলের মনোনয়ন থেকে বঞ্চিত হন নাজিমুদ্দিন। পাশাপাশি দীর্ঘ সময় ধরে তিনি সাংগঠনিকভাবেও গুরুত্বপূর্ণ পদে না থাকায় কিছুটা আড়ালে ছিলেন।

নতুন নিয়োগের খবরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে নাজিমুদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম

B
BN DESK | 09 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার