Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিএনপি নিয়ে এসেছে নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’

BN DESK
11 January 2026, 08:10 PM পড়তে ১ মিনিট

জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা ও তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বিএনপি নিয়ে এসেছে নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টটি দেওয়া হয় শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায়। পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করা হয়েছে।

পোস্টে বলা হয়, ‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপটি (www.matchmypolicy.net) বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম।

অ্যাপটি সম্পর্কে পোস্টে বলা হয়, ‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ। এর ইন্টারফেস সহজ ও পরিচিত। পোস্টে বলা হয়, ‘এখানে ম্যাচ হবে পলিসির সঙ্গে আপনার মতামতের। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে, আর আপনি সোয়াইপ করেই জানাতে পারবেন আপনার অবস্থান।’

অ্যাপটিতে একটি ওপিনিয়ন অপশন রাখা হয়েছে। এখানে পলিসি বিষয়ে পরামর্শ দেওয়া যাবে।

উদ্যোগটির মূল লক্ষ্য, জেন-জি, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় যুক্ত করা। জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা।

বিএনপি মনে করে ‘ম্যাচ মাই পলিসি’ কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, বরং এটি পলিসিনির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র ও জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের শেষে বলা হয়, ‘আপনার মতামতই ভবিষ্যৎ গড়ার শক্তি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

বিএনপি নিয়ে এসেছে নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার